বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিশ্বের সবচেয়ে ছোট মুদ্রিত কুরআন সংরক্ষিত আছে যে মিউজিয়ামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল্লাহর কালাম আল কুরআনুল কারিম। বিশ্বের সবচেয়ে ছোট পবিত্র কুরআনের মুদ্রিত পাণ্ডুলিপি জর্ডানের ইব্রাহিম আহমাদ নাওয়ারের ব্যক্তিগত মিউজিয়ামে সংরক্ষিত আছে।

পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটির দৈর্ঘ্য ২.৫ সেন্টিমিটার এবং প্রস্থ ১.৫ সেন্টিমিটার। ৬২ বছর বয়সী ইব্রাহিম আহমেদ নাওয়ার জর্ডানের আল-সল্ট শহরের বাসিন্দা। তিনি পারমানান্টা মিউজিয়াম অফ পপুলার হেরিটেজ নামক একটি ব্যক্তিগত জাদুঘর নির্মাণ করেছেন।

এই জাদুঘরে সাধারণ শিল্পসমূহ সহ ২৫ হাজারের বেশি মূল্যবান শিল্পকর্ম সংরক্ষিত আছে। এরমধ্যে বেশিরভাগই বিংশ শতাব্দীর প্রথম দিকের অন্তর্গত। এসকল শিল্পসমূহের মধ্যে বিশ্বের সবচেয়ে ছোট মুদ্রিত কুরআনের পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছ যার দৈর্ঘ্য ২.৫ সেন্টিমিটার এবং প্রস্থ ১.৫ সেন্টিমিটার।

একটি সাক্ষাৎকারে ইব্রাহিম আহমদ নাওয়ার বলেছেন বিশেষজ্ঞরা পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি পর্যবেক্ষণ করার পরে ঘোষণা করেছেন যে, এই পাণ্ডুলিপিটি বিশ্বের সবচেয়ে ছোট মুদ্রিত কুরআনের পাণ্ডুলিপি।

তিনি আরো বলেন বিশেষজ্ঞদের মতে বিশ্বের সবচেয়ে ছোট মুদ্রিত কুরআনের পাণ্ডুলিপির আকার ২.৫ সেমি লম্বা এবং ১.৭৫ সেমি চওড়া ছিল। কিন্তু আল-সাল্ট শহরের এই পাণ্ডুলিপিটির আকার পূর্বরে ক্ষুদ্রতম পাণ্ডুলিপির থেকেও ছোট। অর্থাৎ এই পাণ্ডুলিপিটির প্রস্থ পূর্বের পাণ্ডুলিপির থেকে ২৫ সেন্টিমিটার কম।

ইব্রাহিম আহমাদ নাওয়ার আল-সাল্ট শহরের একজন বাসিন্দার কাছ থেকে ১৯৮০ সালে পবিত্র কুরআনের এই মুদ্রিত পাণ্ডুলিপিটি পেয়েছিলেন। ঐ বাসিন্দা তার পিতার কাছ থেকে এই মূল্যবান পাণ্ডুলিপিটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন।

কিছু বিশেষজ্ঞ অনুমান করেন যে কুরানের এই মুদ্রিত পাণ্ডুলিপিটি ১০০ বছরেরও বেশি পুরানো, অর্থাৎ এই পাণ্ডুলিপিটি বিংশ শতাব্দীর প্রথম দিকের অন্তর্গত। সূত্র: আনাদোলু এজেন্সি।

-এটি