শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

ক্যালসিয়ামের চাহিদা মেটাতে যা খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাধারণত আমরা শরীরে ক্যালসিয়ামের চাহিদা মেটানোর জন্য দুধকেই আমাদের খাদ্য তালিকায় রাখি। অনেকে আবার দুধ খেতে পছন্দ করেন না। তাদের শরীরের তো ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এমন কিছু খাদ্যের তালিকা দেওয়া হল।

তোকমার বীজ: ৪৫ গ্রাম তোকমা বীজে থাকে এক গ্লাস দুধের সমান ক্যালসিয়াম। তোকমা বীজে প্রোটিন ও ফাইবারও থাকে।

তিলের বীজ: ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কপারে সমৃদ্ধ হয় তিলের বীজ। মাত্র ৩০ গ্রাম তিলের বীজে থাকে ৩০০ মিগ্রা ক্যালসিয়াম।

বাদাম: ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ভিটামিন ই-তে সমৃদ্ধ হয় আমন্ড। তার সাথে রয়েছে ক্যালসিয়াম। যার ফলে উচ্চ রক্তচাপ, শরীরের চর্বি এবং বিপাকীয় রোগের অন্যান্য ঝুঁকির কারণগুলি কমাতে সহায়তা করে আমন্ড।

সবুজ শাকসবজি: যেকোনও সবুজ শাক পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। ১৫০ থেকে ২০০ গ্রাম শাক-সবজি গ্রহণ করলেই আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদাকে পূরণ করা সম্ভব।

ক্যালসিয়ামের আরও কিছু দুর্দান্ত উৎস হল সজিনা, বাদাম, ডুমুর, ব্রকোলি, মিষ্টি আলু, সূর্যমুখী বীজ, ঢেঁড়স, কমলা এবং আরও অনেক খাবার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ