সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হচ্ছে, করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্যগত গড়মিল থাকায় হঠাৎ করেই ফেসবুক কর্তৃপক্ষ বহু অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। যাদের অ্যাকাউন্ট এখনও সচল আছে, সেগুলো যেকোনও সময় ডিসেবল হয়ে যেতে পারে।

এমন অবস্থায় আপনার করণীয় কী হতে পারে, কীভাবে আপনি আইডি বাঁচাতে পারবেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশি ইথিকাল হ্যাকিং গ্রুপ- সাইবার ৭১।

গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ‌‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজ থেকে বলা হয়, স্ক্যামারদের প্রতিহত করার জন্য হঠাৎ করেই ফেসবুক কর্তৃপক্ষের অসংখ্য অ্যাকাউন্ট ভুয়া মনে হচ্ছে এবং একই ডিভাইসে অনেক আইডি লগইন করায় সেই আইডিগুলো ডিজেবল করে দিচ্ছে। বিশেষ করে যাদের নামগুলো সঠিকভাবে নেই, সেই অ্যাকাউন্টগুলোতেই বেশি সমস্যা হচ্ছে।

ওই ফেসবুক পোস্টে আরও বলা হয়, হুট করেই কর্তৃপক্ষ থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে। এমন অবস্থায় যাদের Official Documents (NID, Passport) এর সাথে নিজের অ্যাকাউন্টের Name / Birthday Date মিল নেই দ্রুত ঠিক করে নিন। অ্যাকাউন্টের নাম এবং জন্ম সালগুলো NID, Passport এর মতো হুবহু আপডেট করে নিন।

আর যাদের এখনও NID, Passport হয়নি, তারা Birthday Certificate এর সাথে মিল রেখেই Name এবং Birthday আপডেট করে নিন।

তারপরেও যদি ডিজেবল হয় তাহলে Official Documents ( NID, Passport ) এর সাথে আপনার নাম এবং জন্ম সাল মিলে তাহলে Appeal এর মাধ্যমে অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন। ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনও সহায়তার দরকার হলে আমাদের গ্রুপে নজর রাখুন অথবা পরিচিত কারও আইডি থেকে পোস্ট করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ