মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান ‘পরিপূর্ণ ইখলাস ও তাকওয়া অর্জন করলেই দীনের বিজয় সম্ভব’

তিন ছাত্রলীগ নেতার মাথা থেকে বের হল ৯ বুলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার ধুনটে অস্ত্রপচারের মাধ্যমে তিন ছাত্রলীগ নেতার মাথা থেকে ৯টি রাবার বুলেট বের করে আনা হয়েছে।

প্রায় একবছর আগে একটি সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই বুলেটগুলো ব্যবহার করেছিল পুলিশ। গতকাল শুক্রবার বগুড়ার একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে বুলেটগুলো বের করা হয়।

এরা হলেন- ধুনট উপজেলার গোসাইবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিয়ান রবিন (২৩), ভান্ডারবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হুদয় (২২) ও গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আকাশ (২৩)।

এদের মধ্যে রবিন ও হৃদয়ের মাথা থেকে ২টি করে ৪টি ও আকাশের মাথা থেকে ৫টি বুলেট বের হয়েছে। এ ছাড়াও ১৫ দিন আগে ধুনট হাসপাতালে নাসিম নামে অপর এক ছাত্রলীগ নেতার মাথা থেকেও ২টি বুলেট বের করা হয়েছিল।

জানা গেছে, গত বছরের ১৩ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ সড়কে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৪ রাউন্ড ফাঁকা গুলি এবং ১০০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে ধুনট উপজেলা যুবলীগের সভাপতি-সহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।

ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন জানান, ঘটনার দিন ধুনট উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপের হামলার সময় পুলিশ রাবার বুলেট ছুড়লে ছাত্রলীগের ৪ নেতার মাথায় গুলি বিঁধে যায়।

কিন্তু কয়েক মাস আগে তারা অসুস্থ হয়ে পড়লে ডাক্তারি পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে। পরে অস্ত্রপচারে তাদের মাথা থেকে বুলেটগুলো বের করে আনা হয়। ওই সময় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে বলে জানিয়েছেন ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ