সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বাংলাদেশ সফর স্থগিত করলেন আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব
বার্তা সম্পাদক

বাংলাদেশ ও ভারতে কোভিড-১৯ পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ সফর আপাতত স্থগিত করেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী।

সফর স্থগিতের বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করে আল্লামা আরশাদ মাদানীর মুরিদ জনাব হাজী এনামুল হক আওয়ার ইসলামকে বলেন, হযরত আজ (১১ জানুয়ারি মঙ্গলবার) সকাল সাড়ে আটটার দিকে আমাকে মুঠোফোনের মাধ্যমে জানিয়েছেন, কোভিড-১৯ পরিস্থিতি অবনতির কারণে তিনি আপাতত বাংলাদেশ সফর স্থগিত করছেন।

‘আল্লাহ তায়ালার ইচ্ছায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী দুই মাস পর তিনি আবারো বাংলাদেশে আসতে পারেন ’- বলেন, হাজী এনামুল হক।

প্রসঙ্গত, পাঁচ দিনের বিশেষ সফরে বাংলাদেশে আসার কথা ছিল আল্লামা সায়্যিদ আরশাদ মাদানীর। বৃহস্পতিবার সন্ধা ৬.৪৫ মিনিটে দিল্লী থেকে বাংলাদেশ বিমানে ঢাকায় আগমনের পর ৯ টার ফ্লাইটে সিলেট, ১৪ জানুয়ারি শুক্রবার সিলেট রামধা মাদ্রাসায় জুমার নামাজ আদায় ও বয়ান, বাদ মাগরিব গহরপুর মাদ্রাসায় বয়ান শেষে রাতের ফ্লাইটে ঢাকায় ফেরার সিডিউল ছিল।

এছাড়া ১৫ জানুয়ারি শনিবার হেলিকপ্টার যোগে যশোর মনিরামপুর মাদ্রাসায় মাহফিল শেষে বিকালে ঢাকায় ফিরে মাদানীনগর মাদ্রসায় বয়ান, ১৬ জানুয়ারি রোববার সকালের ফ্লাইটে চট্টগ্রাম বাঁশখালী মদিনাতুল উলুম মাদ্রাসায় বয়ান ও দোয়ার পর হাটহাজারী মাদ্রাসায় বয়ান ও দোয়া শেষে রাতের ফ্লাইটে ঢাকা ফিরে ১৭ জানুয়ারি সোমবার ১২ টার ফ্লাইটে দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা ছিল মুফতি আরশাদ মাদানীর।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ