শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

রেড জোন রাঙ্গামাটিতে রাত থেকে কার্যকর হচ্ছে বিধিনিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণ বাড়ায় রাঙ্গামাটিকে রেড জোন ঘোষণা দেয়ার পর রাঙ্গামাটি জেলা প্রশাসন বৃহস্পতিবার থেকে বেশ কিছু বিধিনিষেধ কার্যকর করেছে। শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের নেতৃত্বে করোনা সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

জেলা প্রশাসক মো মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে রাঙ্গামাটির সব ধরনের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখতে হবে। হোটেল রেস্টুরেন্ট ও খাবারের দোকান বন্ধ রাখতে হবে রাত ১০টার পর থেকে।

পর্যটন এলাকায় ট্যুরিস্টদের জন্য স্বেচ্ছাসেবক দিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ তদারকি দেয়া হবে। এছাড়া সরকারের জারি করা সকল নির্দেশনা বাস্তবায়ন তদারকি করতে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ শুরু করেছে।

পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি যাতে যথাযথ অনুসরণ করা হয় সেজন্য সচেতনামূলক কাজ শুরু করা হয়েছে।

সিভিল সার্জন বিপাশ খীসা জানান, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা দিতে প্রস্তুত রাখা হয়েছে আলাদা ইউনিট।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ