রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কলম্বিয়ায় ভূমিধসের ঘটনায় নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার মধ্য অঞ্চলে টানা ভারী বর্ষণে ভূমিধসের ঘটনায় অন্তত ১৪ জন নিহত এবং অন্তত ৩৫ জন গুরুতর আহত হয়েছে। খবর আলজাজিরা।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। ভূমিধসের কয়েকটি বাড়ি চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট (ইউএনজিআরডি) এক টুইটে জানায়, ‘আমাদের হাতে আসা নতুন তথ্যমতে ভূমিধসে ১৪ জন প্রাণ হারিয়েছেন, ৩৫ জন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।’

বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোরবেলা দেশটির রিসালদা প্রদেশের ডোসকব্রেডাস এলাকায় মুষলধারে বৃষ্টিপাতের ফলে এ ভূমিধসের ঘটনা ঘটে। কফি উৎপাদনের জন্য এই অঞ্চলটির বিশেষ পরিচিতি রয়েছে। জীবিতদের উদ্ধারে কাদার মধ্যে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।

ট্যাক্সি ড্রাইভার দুবারনেই হার্নান্দেজ (৪২) বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘খুব জোরে একটা শব্দ শুনে আমারা ভয় পাই। এরপর বাইরে গিয়ে বাড়ির উপরে পাহাড়ের একটি টুকরো দেখেছি।’

কাদা মাটির ভিতর থেকে দুটি মৃতদেহ এবং একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করতে সহায়তা করেছিলেন বলে জানান হার্নান্দেজ। অন্তত পাঁচটি বাড়ি মাটি চাপা পড়েছে বলেও জানিয়েছেন তিনি।

ওতুন নদীর পানি প্লাবিত হয়ে আরও ভূমিধসের ঘটনা ঘটতে পারে- এমন আশঙ্কায় আশেপাশের অর্ধশত বাড়ির লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ