রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গরুপাচার মামলায় সংশ্লিষ্টতা, ভারতীয় সাংসদকে সিবিআ‘র তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গরুপাচার মামলায় উঠে এসেছে ভারতীয় অভিনেতা-সাংসদ দেবের নাম। ঘাটাল কেন্দ্রের তৃণমূল  সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবকে নোটিস পাঠিয়েছে সিবিআই।

আগামী ১৫ ফেব্রয়ারি সাংসদ অভিনেতাকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। গরুপাচার মামলায় তাকে নোটিস পাঠানো হয়েছে। এই মামলায় তদন্তের সময়ই উঠে এসেছে তার নাম।

সিবিআই সূত্রের খবর, ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতা দফতরে ডেকে পাঠানো হয়েছে দেবকে। সাক্ষী হিসাবেই তাকে তলব করেছে সিবিআই।

সিবিআই সূত্রের খবর, গরুপাচার মামলায় তদন্তে নেমে সিবিআইয়ের সামনে আসে কিছু তথ্য যেখানে দেখা যায়,ঘাটাল হাইওয়ে বা ঘাটালের রাস্তা দিয়ে সক্রিয় ছিল এই চক্র। সেই সূত্র ধরে বেশ কিছু লোককে জিজ্ঞাসাবাদ করার পরই দেবের নাম পান সিবিআই অফিসাররা। তাই দেব এ বিষয়ে কী জানেন, তা জানতেই তাকে ডেকে পাঠানো হয়েছে।

সিবিআই সূত্রের খবর, গরুপাচার কাণ্ডে এর আগে উঠে এসেছে একাধিক ব্যক্তির নাম। বেশ কয়েকজন পুলিস কর্তা ও ইন্সপেক্টরকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। যে যে রুট দিয়ে এই গরুপাচার হতো সেই সমস্ত জায়গায় বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে ঘাটালের কয়েকটি সূত্র পাওয়া গেছে।

ঘাটালের সাংসদ হওয়ার কারণে উঠে এসেছে দেবের নাম। গরুপাচার মামলায় এর আগে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত এনামুল হককে। জানুয়ারির শেষে তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। সতীশ নামক এক বিএসএফের এক কমান্ডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই এই মামলায় তলব করা হয়েছে রাজ্যের এক মন্ত্রী এবং আইনজীবীকেও। তাই এই মামলায় দেবের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিবিআই অফিসাররা।

সূত্র: জি ২৪ ঘণ্টা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ