রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিশ্বের ৯৪টি দেশে রমজানের উপহার পাঠাতে প্রস্তুতি নিচ্ছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামযাহ আল মাহদী।। সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আল-শেখ বলেছেন, রমজান মাসে ৯৪ টি দেশকে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এর উপহার পাঠাতে সব ধরণের প্রস্তুতি চলছে।

আল আরাবিয়ার সূত্রে জানা যায়, তিনি বলেন, বিশ্বের অভাবি দেশগুলোর তালিকা তৈরি করা হয়েছে। বাদশাহর রাজকীয় উপহার থেকে উপকৃত হবেন দশ লাখেরও বেশি মানুষ।

ডা. আব্দুল লতিফ আল-শেখ আরো বলেছেন, বিশ্বের যে দেশগুলোতে রাজকীয় উপহাড় পাঠানো হবে, করোনায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই পাঠানো ও বিতরণ করা হবে।

সৌদি আরবের আল-আহসা কমিশনারেটের খেজুর কারখানাতে রাজকীয় উপহার অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সেখানেই খেজুর প্যাকিং ও স্যানিটাইজ করার ব্যবস্থা করা হয়।

সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর সহযোগিতায় মোবাইল কোল্ড স্টোরেজের মাধ্যমে পাঠানো হবে৷ এই খেজুরগুলি ৯৫টি দেশের সৌদি দূতাবাস, কনস্যুলেট, মাদরাসা ও ইসলামিক সেন্টারের মাধ্যমে বিতরণ করা হবে। সূত্র: আল-আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ