রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মিশরের আল-আজহার পরিদর্শন করলেন ফিলিস্তিনের ইমামগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিশরে পেশ ইমাম ও মুবাল্লিগ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য ফিলিস্তিনের পেশ ইমামগণ মিশরে সফর করে সেদেশের ঐতিহাসিক আল-আজহার ও মসজিদ পরিদর্শন করেছেন।

এই ঐতিহাসিক স্থানগুলি পরিদর্শনের পর ফিলিস্তিনের পেশ ইমামগণ আনন্দ প্রকাশ করেছেন। তারা বলেছেন, এই ঐতিহাসিক স্থানের কথা আমরা অনেক শুনেছি। আর এখন সেগুলো স্বচক্ষে দেখছি। এজন্য আমরা অনেক আনন্দিত। তারা ধর্মীয় জ্ঞান ও সাংস্কৃতিক উভয় ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণ কোর্সে অসাধারণ কর্মসূচি বাস্তবায়নের জন্য মিশরীয় এনডাউমেন্টস মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন।

আল-আজহার ও মসজিদ পরিদর্শনের সময় মিশরের এনডাউমেন্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, আল-আজহারের কর্মকর্তা এবং কায়রোর ইমাম হুসাইন রা. মসজিদের ইমামও উপস্থিত ছিলেন।

ইমাম হুসাইন মসজিদ ফাতেমীয় খিলাফতের সময় কায়রোতে নির্মিত হয়েছিল এবং এটি শহরের বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর মসজিদগুলির মধ্যে একটি।

এই মসজিদে রাস আল-হুসাইন রা. নামে একটি স্থান রয়েছে। কিছু ইতিহাসবিদদের মতে সেখানে ইমাম হুসাইন রা.-এর পবিত্র মস্তক মোবারক দাফন করা হয়েছে।

মহানবি হযরত মুহাম্মাদ সা. এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রা. এর পবিত্র জন্মবার্ষিকীতে এই মসজিদে সুফি সম্প্রদায়ের অনুসারীগণ বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপন করেন। এছাড়াও এই মসজিদে বিশ্বখ্যাত ক্বারিদের উপস্থিতে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ