রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মানিকগঞ্জে মাদরাসা ছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জে মাদরাসা ছাত্র শরিফুল ইসলামকে হত্যার দায়ে সেলিম হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া অপর এক আসামিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেলিম হোসেন উপজেলার বার্তা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। তবে সাজাপ্রাপ্ত অপর আসামি মো. রাজু (৩০) অনুপস্থিত ছিলেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০১০ সালের ১২ ডিসেম্বর দাখিল পরীক্ষার্থী শরিফুল ইসলামকে (১৯) গুরুতরভাবে জখম করেন সেলিম হোসেন। পরে শরিফুলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত শরিফুলের বড়ভাই শফিকুল ইসলাম বাদি হয়ে সেলিম হোসেন, তাঁর স্ত্রী নাজমা বেগম ও শ্যালক মো. রাজুসহ মোট ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র থেকে নয় আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বাকি চার আসামির মধ্যে একজন মারা যান। মামলার শুরু থেকে আসামি রাজু পলাতক রয়েছেন।

মামলার অপর আসামি নাজমা বেগমকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে (বাদি) মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌশুলি (এপিপি) মথুর নাথ সরকার এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুল মজিদ এবং শহিদুল ইসলাম।

তবে রায়ের প্রতি অসন্তুষ্টি জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ