বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

'ন্যায় বিচার প্রতিষ্ঠায় সৎ ও নির্ভীক শাসকের বিকল্প নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুন্দর দেশ, যোগ্য নাগরিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সৎ ও নির্ভীক শাসকের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ভাটারাস্থ জোয়াড় সাহারার জসীমউদ্দিন ইনস্টিটিউটে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নববী শাসকই পারে দেশ ও মানবতার পবিত্র পতাকা ধরে রাখতে। কারণ শাসক নববী আদর্শে আদর্শবান না হলে তারই ছত্রছায়ায় গড়ে উঠবে সন্ত্রাস চাঁদাবাজ। আর দেশজুড়ে ছড়িয়ে পড়বে দূর্নীতি, লুটপাট আর অত্যাচার অনাচার। যা এখন বিদ্যমান। আর এটা ন্যায় নীতিহীন শাসনেরই প্রতিফল। তাই সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্টায় সকল মানুষকে আবারো ঐক্যবদ্ধ হয়ে এক নব জাগরণ সৃষ্টি করতে হবে।

করোনার অযুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মাধ্যমে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।তিনি আরও বলেন, মহামারি করোনার কারণে মানুষ বিপর্যস্ত। তার উপর জিনিসপত্রের দাম বৃদ্ধি সাধারণ মানুষকে কষ্টে নিপতিত করেছে ।

বিশেষ অতিথি হিসেবে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী প্রভাষক আব্দুস সবুর বলেন, করোনার খোড়া অজুহাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষাব্যবস্থা ধ্বংস করার পায়তারা চলছে। দেশের সকল প্রতিষ্ঠান খোলা রেখে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে বিধি নিষেধে প্রয়োগের মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা শিক্ষাকাঠামো ধ্বংসের নীলনকশা তৈরীতে ব্যস্ত। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহবান জানান তিনি ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভাটারা থানার থানা সম্মেলন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ভাটারা থানার সভাপতি নেয়ামতুল্লাহ বিন আব্দুল্লাহ।

সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটিতে আনোয়ার হুসাইনকে সভাপতি বিলাল হোসেনকে সহ-সভাপতি ও আইনুদ্দীন বিন ফজলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার,নগর উত্তর আওতাধীন ভাটারা থানার সভাপতি মুফতি হাবিবুল্লাহ,ছাত্র আন্দোলন ভাটারা থানার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুল হোসেন,প্রকাশনা ও দফতর সম্পাদক আরিফুল ইসলাম,অর্থ সম্পাদক আজিজুল হাকীম, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক নাঈম রহমান, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ জুবায়ের,স্কুল বিষয়ক সম্পাদক মেহরাব হোসেন অপু ও সদস্য আরমান হুসাইন সহ ওয়ার্ড ও শাখার নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ