রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষায় শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠান নেই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে দেশের ১ হাজার ৯৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। মাদরাসা বোর্ড ও কারিগরি বোর্ডে শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠান নেই। আর পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেতে পারেনি।

আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঘোষিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে এমনটাই দেখা গেছে।

শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৭৩৬টি, মাদরাসা শিক্ষা বোর্ডের এক হাজার তিনটি ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এ ছাড়া ফেল করা প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রাম বোর্ডে দুটি, দিনাজপুর বোর্ডে দুটি ও ময়মনসিংহ বোর্ডে একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। মাদরাসা বোর্ড ও কারিগরি বোর্ডে শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠান নেই।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১১ বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়া মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

এবার সাধারণ ৯টি বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। এ ছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ।

এর মধ্যে সিলেটে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ জন। কুমিল্লায় পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন। বরিশালে পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ, জিপিও ৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন।

শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৭৩৬টি, মাদরাসা শিক্ষা বোর্ডের এক হাজার তিনটি ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া ফেল করা প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রাম বোর্ডে দুটি, দিনাজপুর বোর্ডে দুটি ও ময়মনসিংহ বোর্ডে একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। মাদরাসা বোর্ড ও কারিগরি বোর্ডে শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠান নেই।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১১ বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়া মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

এবার সাধারণ ৯টি বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। এ ছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ।

এর মধ্যে সিলেটে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ জন। কুমিল্লায় পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন। বরিশালে পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ, জিপিও ৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন।

-এটি

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ