রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইংল্যান্ডে খ্রিস্টান নেতাদের সমর্থনে তৈরি হলো মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইংল্যান্ডের হ্যারোগেট জেলার একটি মসজিদ নির্মাণ ইস্যুতে মুসলিমদের প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় ২২ চার্চ নেতা।

‘দ্য হ্যারোগেট ইসলামিক অ্যাসোসিয়েশন’ সাবেক ‘হোম গার্ডস ক্লাব’কে মসজিদে রূপান্তরের আবেদন জানানোর পর তাঁরা এই সমর্থন জানান। খ্রিস্টান ধর্মীয় নেতারা বলেন, মুসলিমদের ইবাদতের স্থান লাভের অধিকার আছে।

এক বিবৃতিতে তারা বলেন, ‘আমরা নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তিরা হ্যারোগেটের চার্চ-নেতা হিসেবে আমাদের মুসলিম বন্ধু ও প্রতিবেশীর প্রতি সমর্থন জানাচ্ছি।

যারা প্রার্থনার জন্য উপযোগী একটি সুন্দর স্থানের আবেদন করেছে। তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষ ইবাদতের সুযোগ লাভের অধিকার রাখে। আর একটি সুন্দর ও উপযোগী স্থান ছাড়া তা তৃপ্তিকর হয় না। আমরা বিশ্বাস করি যে মুসলিমদের চাহিদা অনুসারে একটি স্থায়ী মসজিদ নির্মাণের এটাই উপযুক্ত সময়। যারা আমাদের সমাজে বসবাস ও কাজ করে।

মুসলিমদের প্রতি সমর্থন জানিয়ে ক্যারোলিন লিনফোর্ড বলেন, মুসলিমরা তাদের নিজেদের শহরে একটি প্রার্থনার স্থান পাওয়ার অধিকার রাখে এবং তারা যে স্থানটির জন্য আবেদন করেছে সেটাই বেশি উপযুক্ত। কেননা তা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।

অপর সমর্থক জন কেলি লেখেন, আমি এমন শহরে বসবাস করে দুঃখিত হবো, যেখানে এমন আবেদন প্রত্যাখ্যান করা হয় এবং আমাদের সন্তানদের কাছে এমন আবেদন কেন প্রত্যাখ্যান করা হবে তা ব্যাখ্যা করা কঠিন হবে। আমাদের উচিত আমাদের শহরে সব মতাদর্শকে স্বাগত জানানো এবং অন্য সংস্কৃতিকে উদযাপন করা।

উল্লেখ্য, হ্যারোগেট উত্তর ইংল্যান্ডের অন্যতম সুন্দর শহর। বিশেষত এর ফুল, বসন্তকালীন সৌন্দর্য, হাজার বছরের পুরনো প্রাসাদ ও ভিক্টোরিয়ান যুগের স্থাপত্য নিদর্শনের জন্য বিখ্যাত। মুসলিমরা এই শহরের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হলেও তাদের স্থায়ী কোনো মসজিদ নেই। সূত্র: অ্যাবাউট ইসলাম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ