রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওই কিশোরের বয়স ১৭ বছর। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওয়াফা নিউজ এজেন্সি সোমবার জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন শহরের কাছে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় ওই কিশোর।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার রাতে সিলাত আল হারিথিয়া গ্রামে পৌঁছায় ইসরায়েলি সেনারা। গত বছর এক ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগে মোহাম্মত জারাদাত নামের এক ব্যক্তির বাড়ি ধ্বংস করতেই ইসরায়েলি সেনারা ওই গ্রাসে আসে। সে সময়ই আবু সালাহকে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনা এবং ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, বেশ কয়েকজন ফিলিস্তিনি সেনাদের ওপর বিস্ফোরক ছুড়েছে।

তাদের প্রতিহত করতে গুলি ছুড়েছে ইসরায়েলি সেনারা। তবে ওই কিশোরের মৃত্যুর বিষয়ে পরিষ্কারভাবে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গুলি বিনিময়ে আরও ১০ জন আহত হয়েছে। গত ১৬ ডিসেম্বর হোমেশ শহরের অবৈধ ইহুদি আউটপোস্টের কাছে একটি গাড়িতে গুলি চালিয়ে এক ইসরায়েলি হত্যার ঘটনায় মোহাম্মত জারাদাতকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, যেখানে মোহাম্মত জারাদাত থাকেন সেই বাড়িটি ধ্বংস করে দেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ