রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মিয়ানমারের বাস্তুচ্যুত সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) বলেছে যে, গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তির সংখ্যা দ্বিগুণ হয়েছে এবং বর্তমানে বাস্তুচ্যুতের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ সাংবাদিকদের বলেছেন যে, সংঘাত বাড়ার সাথে সাথে সংস্থাটি শরণার্থীদের সহায়তা বাড়িয়েছে।

সল্টমার্শ বলেন, "সংঘর্ষ ও সশস্ত্র সংঘাত ক্রমবর্ধমান হওয়ায় মিয়ানমার জুড়ে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে এবং এই সংঘাত হ্রাসের কোনো লক্ষণ নেই।"

জাতিসংঘ একটি বিবৃতিতে উঠে এসেছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে সামরিক অভ্যুত্থানের ফলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে মোট প্রায় ৪ লাখ ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর আগে, ৩ লাখ ৭০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ধারণ করা হচ্ছে আগামী কয়েক মাসে এর প্রবণতা আরও বৃদ্ধি পাবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে রাখাইন রাজ্যের প্রায় ৬ লাখ রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু যার মধ্যে বাস্তুচ্যুত ১ লাখ ৪৮ হাজার রোহিঙ্গার মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে।

২০২০ সালের আগস্টে জাতিসংঘ রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বাস্তুচ্যুতিকে ইচ্ছাকৃত গণহত্যা বলে অভিহিত করেছে এবং সামরিক বাহিনীর সাথে যুক্ত কোম্পানিগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে।

মিয়ানমারের আর্থ-সামাজিক পরিস্থিতির অবনতি ঘটেছে। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, চাকরি হারানো এবং আয়, মৌলিক পরিষেবার ব্যাঘাত এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তাহীনতার সাথে অস্থিতিশীল বিরাজ করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ