বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জাফরউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিকে হাজির হওয়ার সমন জারি করার আদেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএফ) একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাফরউল্লাহ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্যা ছাত্র ইউনিয়ন করতেন।

জাফরউল্লাহ চৌধুরীর এমন বক্তব্যে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন জানিয়ে ছাত্র ইউনিয়নের ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন রুদাদ।

ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ বলেন, কাদের মোল্যা একজন প্রতিষ্ঠিত ও প্রমাণিত যুদ্ধাপরাধী, রাজাকার এবং মানবতাবিরোধী অপরাধী ছিলেন।

মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে মৃত্যুদণ্ড দেয় এবং তা কার্যকর করা হয়েছে। তার মতো ঘৃণ্য ব্যক্তিকে ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িয়ে বক্তব্য দিয়ে ডা. জাফরউল্লাহ চৌধুরী ইতিহাস বিকৃতি করেছেন। তাই তার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মানহানির মামলা করেছি।

বাদীর আইনজীবী আজিজুর রহমান রোকন বলেন, জাফরউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলাটি আদালত আমলে নিয়েছেন। জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস আদেশ দিয়েছেন জাফরউল্লাহ চৌধুরীকে হাজির হওয়ার সমন জারি করতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ