শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে!

দুর্যোগে যথাযথ প্রস্তুতির মাধ্যমে ক্ষতি কমিয়ে আনা সম্ভব: ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মুহা. এনামুর রহমান বলেছেন, যে কোনো দুর্যোগে যথাযথ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস করে জনগণের জানমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপকতা প্রমাণ করে দুর্যোগ ঝুঁকি হ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজেরর শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রমের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. আতিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব মো. কামরুল হাসান এবং অতিরিক্ত সচিব রণজিৎ কুমার সেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নীতি পরিকল্পনায় ইতোমধ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল অন্তর্ভুক্ত হয়েছে। সব ধরনের দুর্যোগের প্রস্তুতিতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। জনগণের আর্থসামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং মুজিববর্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দুর্যোগ প্রস্তুতিমূলক পদক্ষেপে ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করছে।

প্রসঙ্গত, এই ইন্টার্নশিপ কার্যক্রমে ঢাবির ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, তথ্য সংগ্রহ এবং দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে প্রতিবেদন তৈরি ও উপস্থাপন করেন।

মূলত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ও চলমান কার্যক্রম সম্পর্কে মাঠ পর্যায়ে সার্বিক কার্যক্রমের ওপর ধারণা, বিভিন্ন দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষিত ও সক্ষমতা তৈরি করা, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার, অভিযোজন এবং বাংলাদেশের উন্নয়নের সঙ্গে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পর্যাপ্ত মানবসম্পদ উন্নয়নে ইন্টার্নশিপ কার্যক্রম ভূমিকা রাখছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ