বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ময়মনসিংহে দুর্ঘটনায় নানি-নাতি নিহত, আহত ৬ সেনাসদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় নানি ও নাতি নিহত হয়েছেন। এ সময় নিহতদের লাশ চাপা এড়াতে গিয়ে অপর একটি বাস সেনাবাহিনীর পিক-আপকে ধাক্কা দিলে পিক-আপটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ৬ সেনাসদস্য আহত হন।

আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহরাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার কৃষ্টবাজার এলাকার আব্দুল হামিদের স্ত্রী মুর্তুজা খাতুন (৬০) ও তার নাতি ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহরাবাড়ি নামক স্থানে মুর্তুজা খাতুন নাতি জান্নাতকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তারা দু’জনই ঘটনাস্থলে নিহত হন। নিহতদের লাশ দু’টি চাপা না দিয়ে একটি বাস দ্রুত বেগে অতিক্রম করার সময় একই দিকে গামী সেনাবাহিনীর একটি পিক-আপকে ধাক্কা দিলে সেনা সদস্য বহনকারী গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মাঝে দুই সেনাসদস্যের অবস্থা আশঙ্কাজনক।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি আলী হোসেন জানান, কাভার্ডভ্যানের চাপায় দু’জন নিহত হওয়ার পর পেছনের একটি বাস সেনাবাহিনীর গাড়িটি ধাক্কা দিলে গাড়ি রাস্তার পাশে উল্টে গেলে পাঁচ থেকে ছয়জন সেনাসদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ