শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

যুবলীগ নেতার মামলায় ছাত্রলীগের দুই নেতাকে কারাগারে পাঠালেন আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনার বামনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকে মারধরের মামলায় ছাত্রলীগের সভাপতি মোর্শেদ শাহরিয়ার গোলদার ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাসেল মজুমদার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী'র সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় তৎকালীন বামনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান সোহাগ গুরুতর আহত হন। এ ঘটনায় তারিকুজ্জামান সোহাগ ১৩ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। এ সময় ১৩ জন আসামির মধ্যে আদালত ১১ জনের জামিন মঞ্জুর করেন।

বাকি অভিযুক্ত প্রধান দুই আসামির জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ দুই আসামি হলেন বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার গোলদার ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জনী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ