বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রাজধানীতে ফের কলেজছাত্রীকে ‘দলবদ্ধ ধর্ষণ’ এর ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর লালবাগ এলাকা থেকে কলেজছাত্রীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার সন্ধ্যায় ওই কলেজছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

ভুক্তভোগী ওই কলেজছাত্রী সংবাদমাধ্যমকে জানান, তিনি একাদশ শ্রেণির ছাত্রী। গত শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। লালবাগের ১০ নম্বর গলিতে পৌঁছালে শুভ ও আলামিন নামে দুজন তাকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করেন তারা।

গত চারদিন ধরেই তারা নির্যাতন চালিয়েছে জানিয়ে তিনি বলেন, আজ পৌনে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে আমাকে ফেলে যায় তারা।

টিএসসি থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধারকারী শামীমা আক্তার নামে এক পথচারী সংবাদমাধ্যমকে বলেন, ধর্ষণের শিকার ওই মেয়ে জানিয়েছে তাকে ধর্ষণকারীরা টিএসসি এলাকায় ফেলে গেছে। পরে আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে। নির্যাতিতার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহবাগ থেকে ধর্ষণের শিকার এক কলেজছাত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ