সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

কর্নাটকে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. নুর আলম খান: ভারতে হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তা,কর্ণাটকে স্কুলে ছাত্রীদের হিজাব নিষিদ্ধ এবং বাংলাদেশে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইট হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম জানান, এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এছাড়া দলের জাতীয় ও নগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের কর্ণাটকের একটি কলেজে মুসলিম ছাত্রীদের বোরকা পরে ক্লাসে প্রবেশ করতে বাধা দেয় কলেজ কর্তৃকপক্ষ এবং উগ্র হিন্দুত্ববাদীরা। হিজাব ইস্যু সমাধানে বর্তমানে হাইকোর্টে মামলা বিচারাধীন।

-কেএল