বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাদরাসা থেকে আর বাড়ি ফিরতে পারলো না নুসরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে বেপরোয়া অটোরিকশার চাপায় বৃহস্পতিবার দুপুরে পেরিয়া ইসলামিয়া নূরানি মাদরাসার শিশু শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশু নুসরাত আক্তার (৬) স্থানীয় যুগিপুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। ঘাতক আটোরিকশাচালক একই ইউনিয়নের কৈয়া গ্রামের হেলাল উদ্দিন।

জানা যায়, উপজেলার পেরিয়া ইসলামিয়া নূরানি মাদরাসা ছুটির পর পার্শ্ববর্তী যুগিপুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের শিশু কন্যা নুসরাত আক্তার পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে কৈয়া গ্রামের অটোরিকশাচালক হেলাল উদ্দিন বেপরোয়াগতিতে এসে শিশুটিকে চাপা দেয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় শিশুটিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক সাধন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ