রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদি আরবের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা চলবে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের সঙ্গে তুরস্কের সংলাপ চলমান থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সুনির্দিষ্ট পদক্ষেপের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে আঙ্কারা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আমিরাত সফর শেষে বুধবার দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এরদোগান। জানান, সৌদি আরবের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা চলবে। আগামী দিনগুলোতে দৃশ্যমান পদক্ষেপের মধ্য দিয়ে এটি চালু রাখার আশা করছি।

‘সংলাপ এগিয়ে নেওয়ার পক্ষে আমরা। সৌদিকেও এ বিষয়ে একমত থাকতে হবে।’

গত জানুয়ারিতে এরদোগান বলেছিলেন যে, ফেব্রুয়ারিতে তিনি সৌদি সফর করবেন। কখন সেই সফর হচ্ছে এ বিষয়ে দুদেশের কোনো দেশই এখনও পর্যন্ত নিশ্চিত করেনি। এরইমধ্যে আমিরাত সফর করে এলেন এরদোগান।

সৌদির সংবাদ মাধ্যমের তথ্যমতে, সবশেষ ২০২১ সালের মার্চে এরদোগান ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ হয়েছিল। তখন এক ফোনালাপে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কথা বলেছিলেন।

২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর দুদেশের সম্পর্কে অবনতি ঘটে। এরপর তুরস্ক সম্পর্কোন্নয়নের প্রয়াস চালায়।

গত মাসে এক সাক্ষাৎকারে এরদোগান নাম উল্লেখ না করে বলেছিলেন যে, তিনি (সৌদি বাদশাহ) আমাকে আমন্ত্রণ করেছেন। আমি ফেব্রয়ারিতে সৌদি যেতে পারি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ