শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

র‌্যাব পরিচয়ে ডাকাতি, আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনায় র‌্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। এসময় লুট করা ২০৮ বস্তা গম ও একটি জিপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) র‌্যাব-৬ খুলনার সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন- গাজী সালাউদ্দিন সুমন, রবিউল ইসলাম, হারুন-অর-রশিদ, খায়রুজ্জামান খান ওরফে তুহিন, মুরাদ শেখ।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোসতাক আহমদ জানান, ১০ ফেব্রুয়ারি দাকোপের চালনা পৌরসভার চন্দন সাহা একটি ভাড়াকৃত ট্রলারযোগে কাবিখার ক্রয়কৃত ২০৮ বস্তা লাল গম খুলনা মহানগরীর নতুন বাজার বরফকল লঞ্চঘাটে পাঠান। এ সময় ১৫-১৬ জন লোক নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ওই গমের কাগজপত্র দেখতে চায়। এ সময় তারা ট্রলার মাঝি মধু সাহাকে ভয় দেখিয়ে এবং মারধর করে ট্রলারের কেবিনে বসিয়ে রাখে। এরপর ভুয়া র‌্যাব সদস্যরা ট্রলার থেকে ২০৮ বস্তা গম একটি বড় ট্রাকে উঠিয়ে নিয়ে যায় এবং মাঝিকে একটি কালো রঙের জিপ গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে বিভিন্ন স্থানে ঘুরিয়ে দুই ঘণ্টা পর নগরীর রয়েল মোড়ে নিয়ে ছেড়ে দেয়। এ সময় তার মোবাইল ও নগদ ১০ হাজার টাকা কেড়ে নেয় তারা।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এ ঘটনার পর র‌্যাব সদস্যরা ছায়া তদন্ত শুরু করে। তারই অংশ হিসেবে বুধবার রাতে নতুন বাজার লঞ্চঘাট বরফকল এলাকা থেকে গাজী সালাউদ্দিন সুমনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী খালিশপুরস্থ উজ্জ্বল ফুডস ইন্ডাস্ট্রিজের ভেতর থেকে রবিউল ইসলাম ও হারুন-অর-রশিদকে গ্রেফতার এবং লুটকৃত গম উদ্ধার করা হয়। এছাড়া তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার ভোরে খায়রুজ্জামান খান ওরফে তুহিন ও মুরাদ শেখকে গ্রেফতার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ