বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ঢাকা ভাটারা’র ৩৯ নং ওয়ার্ড ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরিকুল ইসলাম মুক্তার: ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের আওতাধীন ভাটারা থানার ৩৯ নং ওয়ার্ড কাউন্সিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ৯টায় এ কাউন্সিল সম্পন্ন হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম ৩৯ নং ওয়ার্ড সভাপতি ক্বারী আজাদ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে ক্বারী আজাদ হোসাইন বলেন, যখন তথাকথিত বিভিন্ন ছাত্র সংগঠন আমাদের ছাত্র সমাজের দেমাগ নষ্ট করার মিশনে লিপ্ত। তখন আমাদের বুজুর্গরা ছাত্র সংগঠনের প্রয়োজন উপলব্ধি করে ১৯৯২ সালের ২৪ জানুয়ারী ছাত্র জমিয়ত গঠন করলেন। ছাত্র জমিয়তের অন্যতম কর্মসূচি হচ্ছে ব্যক্তি গঠন। আমাদের আগে নিজেকে গঠন করতে হবে। এরপর সমাজের নেতৃত্ব দেয়ার মতো যোগ্য হয়ে উঠতে হবে।

তিনি বলেন, সকলের কাছে আহবান থাকবে ৩৯ নং ওয়ার্ডের প্রতিটি অলিগলি, বাসাবাড়িতে জমিয়তের দাওয়াত পৌঁছে দিতে হবে। সমাজের অসহায়, দরিদ্রের পাশে দাড়াতে হবে। ওয়ার্ডের স্থায়ী-অস্থায়ী সকল বাসিন্দা যেন সহি-শুদ্ধ কোরআন পড়তে পারে, সহীহ দ্বীন বুঝতে পারে এজন্য টার্গেট নিয়ে প্লানওয়ারী কাজ আঞ্জাম দিতে হবে।

কাউন্সিলে ইয়াসীন আরাফাতকে সভাপতি, আশরাফ সিদ্দিকীকে সাধারণ সম্পাদক ও ফয়সাল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ