শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় চাঁদা না দেওয়ায় মো. গোলাম মোস্তফা (৩৮) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী।

গত বৃহস্পতিবার আফ্রিকান স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার জয়নাল আবদিনের ছোট ছেলে।

কাবিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার নিহতের বড় ভাই মো. গোলাম ছারওয়ার বলেন, জীবন-জীবিকার সন্ধানে গত ১০ বছর আগে আফ্রিকায় যান গোলাম মোস্তফা। পরে আফ্রিকার থাবানচু এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করে সে।

২০১৯ সালে বাড়িতে আসার পর পুনরায় ২০২০ সালের প্রথম দিকে আফ্রিকায় ফিরে যান মোস্তফা। প্রতিদিনের মতো বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন মোস্তফা।

রাত ৮টার দিকে মোবাইলে মা, স্ত্রী ও ছেলেদের সঙ্গে কথা হয় তার। এর কিছুক্ষণ পর সেই দেশি একদল সন্ত্রাসী তার দোকানে এসে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলে মারা যায়।

পরে সন্ত্রাসীরা তার দোকানে থাকা টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টার দিকে মোস্তফার মৃত্যুর বিষয়টি তার পার্শ্ববর্তী একজন আমাদের মোবাইলে জানান। লাশ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টার দিকে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার ছোট ছিলেন গোলাম মোস্তফা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ