বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

রাশিয়া-ইউরোপের তেল পাইপলাইনে বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি আন্তর্জাতিক তেল পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধ্রুঝবা নামে ওই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন প্রান্তে তেল সরবরাহ করা হয়। ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটলো। খবর এনডিটিভি’র।

রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাতে এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ধ্রুঝবা পাইপলাইনের শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ইউক্রেনের বিচ্চছিন্নতাবাদী শহর লুগানস্কের অংশে এই বিস্ফোরণ হয়। নভোস্তির প্রকাশিত ছবিতে পাইপলাইন থেকে আগুনের কুণ্ডলী ওপরে উঠতে দেখা গেছে।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে এতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কা আরও বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাইপলাইনে বিস্ফোরণের এক ঘণ্টার মধ্যে লুগানস্কে আরেকটি বিস্ফোরণ ঘটে। এরও কোনো কারণ জানা যায়নি। দুটি বিস্ফোরণেই এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত দুদিন ধরে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোতে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সহিসতা হঠাৎ বেড়েছে। উভয়পক্ষ থেকেই পাল্টাপাল্টি গোলাবর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) টানা দ্বিতীয় দিনের মতো সরকারি বাহিনী গোলাবর্ষণসহ অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে বিদ্রোহীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ