শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ময়মনসিংহে এক হিন্দু যুবকের ইসলাম গ্রহণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ>

ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে টুটন মল্লিক নামে এক হিন্দু যুবক ইসলাম ধর্মগ্রহণ করেছে। তার বর্তমান নাম মুহাম্মদ সা'দ মুনতাসির। সে ময়মনসিংহের একটি কলেজে অধ্যয়নরত। তার প্রকৃত আবাস্থল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নয়াগাঁও ইউনিয়নে,তার পিতার নাম মন্টু মল্লিক এবং মাতার নাম মঞ্জু মল্লিক।

গত ৯ জানুয়ারি, শেরপুর বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ইসলাম ধর্মগ্রহণ করেন তিনি। এরপূর্বে (নাম প্রকাশে অনিচ্ছুক) একজন দাঈয়ের মাধ্যমে প্রথমে কালিমা পড়েন।

মুহাম্মদ সা'দ মুনতাসির আওয়ার ইসলামকে বলেন, ইসলামকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার, তাছাড়া ফ্রেন্ড সার্কেল, উলামায়ে কেরামের মাধ্যমেও আমি ইসলামকে ভালোভাবে জেনেছি। নিজেও ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে যথেষ্ট রিসার্চ করেছি।

সব ধর্মের মধ্যে ইসলামকেই আমার যৌক্তিক এবং সত্য ধর্ম মনে হয়েছে। মূলত তারই প্রেক্ষিতে আমার ইসলাম ধর্মগ্রহণ। আমাকে কেউ জোরজবরদস্তি করেনি ইসলাম গ্রহণে।

ইসলাম গ্রহণের পর কোন সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ সাময়িক কিছু সমস্যাতো থাকবেই কারণ বিষয়টা অনেক বড়, পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন নিজের মা বাবাও যথেষ্ট রুষ্ট আমার প্রতি।

তবুও আমি সত্য ধর্ম ইসলাম থেকে কখনো আর বিচ্যুত হবো না, কারণ ইসলামে আমি যে আলো দেখেছি অন্য কোন ধর্মে আমি তা দেখিনি। ইসলাম ধর্মের উপর যেনো আমি অটল থাকতে পারি সেই জন্য সবার কাছে আমি বিশেষভাবে দোয়া চাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ