বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খাগড়াছড়িতে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলার রামগড়ে পারিবারিক কলহের জেরে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক ছেলে ইব্রাহিমকে (২৪) আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রামগড় পৌর এলাকার চৌধুরীপাড়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রামগড়ের চৌধুরী পাড়ার মৃত আব্দুল জলিলের স্ত্রী বিবি রহিমার (৬০) সাথে প্রায়ই পারিবারিক কলহ চলতো ছেলে ইব্রাহিমের। শনিবার রাতে ছেলের বউকে নিয়ে বিবি রহিমার কথা কাটাকাটির একপর্যায়ে মাকে এলোপাতাড়ি মারধর ও মাথায় আঘাত করে ছেলে। এতে ঘটনাস্থলেই বিবি রহিমার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপর ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে মাকে হত্যার কথা স্বীকার করেছে ছেলে ইব্রাহিম। নিহতের মরদেহ রোববার ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ