শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ঝালকাঠিতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর বাগড়ী এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে শ্রমিক বহনকারী ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার দুলাল খান নিহত ও প্রায় ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার রাতে ঘটনাস্থল থেকে ১৭ জনকে আহতাবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আরও বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। তাদের মধ্যে ৭ জনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করা হয়েছে। এছাড়া অবস্থা আশঙ্কাজনক হওয়া চারজনকে বরিশাল শের-এ- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, শনিবার রাতে বরিশাল থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী যাত্রীবাহী বাস ও খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী পল্লী বিদ্যুতের ১৩ জন শ্রমিক বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার দুলাল খান নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত হন প্রায় ২৫ জন। বাসের ধাক্কায় ট্রাকটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং বাস-ট্রাক দুটোই দুমড়েমুচড়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ