সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

দুনিয়া আমাদের সকলকে বদলে দিয়েছে, কিন্তু তোমাকে বদলাতে পারেনি।

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আ.স.ম আল আমিন দুনিয়া পরিবর্তনশীল, যুগের চাহিদার আলোকে মানুষ ও পরিবর্তনশীল। মানুষ যখন উচ্চ পদে সমাসীন হন তখন তিনার পরিবর্তনের শেষ কোথায়। তবে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ( রা) ছিলেন পুরোই ব্যতিক্রম।

তিনি মন্ত্রী থাকা অবস্থায় একবার হযরত ওমর রাযি. তাঁর গৃহে প্রবেশ করেন, হযরত ওমর রাযি. ঘরে ঢুকে কেবল একটি পেয়ালা আর একটি মশক ছাড়া কোনো কিছুই পাইনি, খন তিনি পেরেশান হয়ে জিজ্ঞেস করলেন, আপনি একজন সিরিয়ার গভর্নর অথচ আপনার ঘরে কিছুই নাই, একথা শুনে হযরত আবু উবাইদা রাযি. দেয়ালের তাক থেকে রুটির কিয়দংশ উঠিয়ে আনলেন।

হযরত উমর রাযি. তা দেখে কেঁদে ফেললেন। হযরত আবু উবাইদা রাযি. আমিরুল মুমিনিন কে বললেন। আমি আপনাকে আগেই বলেছিলাম, আমার অবস্থা দেখলে আপনি কচলানো ছাড়া কিছুই পাবেন না।

মূল কথা হলো, একজন মানুষের জন্যে ঐ কয়েকটি আসবাবই যথেষ্ট; যা তাকে তার কবরে পৌঁছে দিবে। হযরত ওমর রাযি. তখন আবু উবাইদাকে বললেন, দুনিয়া আমাদের সবাইকে পরিবর্তন করে দিয়েছে।

কিন্তু তোমাকে পরিবর্তন করতে পারেনি। অথচ আবু উবাইদা রাযি. যার নাম শুনলে রোমসম্রাটের মতো বিশাল শক্তি ও তাঁর ভয়ে কেঁপে উঠতো তাঁর হলো এ অবস্থা। তাঁর ব্যাপারে হযরত রাসুলুল্লাহ সাঃ এর বক্তব্য হলো, প্রত্যেক উম্মতের মাঝে একজন করে বিশ্বস্ত ব্যক্তি থেকে থাকে। এই উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হলো, আবু উবাইদা ইবনুল জাররাহ।

আল্লাহ তায়া’লা আবু উবাইদা ইবনুল জাররাহ রাযি. শানে বলেন। আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরোধিতাকারীদেরকে ভালবাসে- হোক না এই বিরোধীরা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জ্ঞাতি গোষ্ঠী।

আল্লাহ এদের অন্তরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন, আর নিজের পক্ষ থেকে রূহ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন। তাদেরকে তিনি দাখিল করবেন জান্নাতে যার তলদেশ দিয়ে বয়ে চলেছে নদী-নালা, তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এরাই আল্লাহর দল; জেনে রেখ, আল্লাহর দলই সাফল্যমন্ডিত। (আল মুজাদিলা-২২)

শিক্ষা- আবু উবাইদা ইবনুল জাররাহ, দুনিয়ার সকল মন্ত্রীদের জন্য মডেল। আল্লাহ তায়া’লার ভয় অন্তরে থাকলে যতই ক্ষমতাধর হোক না কেন সাধারণ জীবন বেঁচে নেবে।

শিরকের ব্যাপারে নিজের পিতা মাতাকেও ছাড় দেওয়া যাবেনা। আল্লাহ তায়া’লা আমাদের সবাইকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাযি. মত à