শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

ফখরুলকে জ্বিন ধরে থাকলে তাড়ানোর অনুরোধ: বিএনপিকে তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশন গঠনের উদ্দেশ্যে সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির মধ্যে মির্জা ফখরুল সাহেবরা আওয়ামী লীগ খুঁজে পান। অথচ তাদের মধ্যে চারজন সাংবিধানিক পদধারী নিরপেক্ষ ব্যক্তি। তারা সারাদেশে আওয়ামী লীগ দেখতে পান। মির্জা ফখরুল সাহেবকে যদি জ্বিনে ধরে থাকে, তবে তা তাড়ানোর জন্য তাদের নেতাকর্মীদের অনুরোধ জানাই।’

রোববার দুপুরে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিচারপতি ওবায়দুল হাসানের বাবা একসময় আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তিনি নিজেও একসময় আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তাই সার্চ কমিটির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সাথে ওয়ান ইলেভেনের উপকারভোগীরাও সক্রিয় হয়েছেন।

তিনি বলেন, ‘বিএনপি’র দুঃশাসন আর দুর্নীতির কারণে ওয়ান-ইলেভেনে দুই বছরের জরুরি সরকার এসেছিল। ওই সময়ে ড. কামাল হোসেন ওই সরকারকে সার্টিফিকেট দেন- যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকুন। সুজনও ঐ সময় তাদের সাথে ছিল। ওয়ান-ইলেভেনের উপকারভোগীরা আবারও সরব হয়েছে। তারা অনলাইনে সভা করছে, জাতিকে নসিহতের নামে ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি অশুভ লক্ষণ।’

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করবে।

হাছান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার রক্ত পরাভব জানে না, আপোষ জানে না। অসংখ্যবার হত্যা চেষ্টা করা হলেও দীপ্ত পদভারে তিনি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপির রাজনীতি বিভ্রান্তি, অপপ্রচার আর গুজব রটানোর রাজনীতি।’

নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সম্মেলন উদ্বোধন করেন। কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ