শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

মুজাক্কির হত্যায় বছর পূর্ণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.এস আরমান
নোয়াখালী প্রতিনিধি>

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকাণ্ডের দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার।

আজ রোববার (২০ ফেব্রুয়ারি) মুজাক্কির হত্যার এক বছর উপলক্ষে নোয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার পরিবার এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে মুজাক্কিরের বড়ভাই ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ নুরুদ্দিন বলেন, ছোটভাই হারানোর বেদনা প্রধানমন্ত্রীও অনুভব করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শেখ রাসেলসহ পরিবারের সদস্যদের হারিয়েছেন।

তিনি আরও বলেন, গত ১৯ ফেব্রুয়ারি-২০২১ বিকেলে কোম্পানীগঞ্জের চাপরাশিরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলির ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন আমার ছোট ভাই সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। পরদিন (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে ২৩ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করি। সেদিনই নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) মামলা হস্তান্তর করা হয়। কিন্তু এক বছর পার হলেও এ মামলার কোনো অগ্রগতি হয়নি। মামলার চার্জশিটও দেওয়া হয়নি। মামলার ভবিষ্যত কি তাও আমরা জানি না।

মুজাক্কিরের ভগ্নিপতি মাওলানা আবদুছ ছাত্তার বলেন, এক বছরেও আলোচিত এ মামলার অগ্রগতি না হওয়া নোয়াখালীর প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের ব্যর্থতা। জেলা ও স্থানীয় আওয়ামী লীগও এ দায় এড়াতে পারে না।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজাক্কিরের বাবা মাওলানা নুরুল হুদা মো. নোয়াব আলী, মা মমতাজ বেগম, মেঝভাই মো. ফখরুদ্দিন, ভগ্নিপতি মাওলানা আবু সাঈদ, মাওলানা আবদুছ ছাত্তার, বড়বোন জান্নাতুল ফেরদাউস, নুরনাহার, গুলশান আরা, গুলনাহার প্রমুখ।

মুজাক্কির হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বলেন, মামলায় এ পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ