বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘একুশের চেতনায় গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, একুশের চেতনা আমাদের অধিকার প্রতিষ্ঠার প্রেরণা যোগায়।

বায়ান্ন পরবর্তী প্রতিটি গণ আন্দোলনের চালিকা শক্তি ছিল ভাষা আন্দোলন। একুশের চেতনায় মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

বক্তব্য রাখেন নগর দক্ষিণ সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ডা শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক এইচ এম রফিকুল ইসলাম, ওলামা মাশায়েখ নেতা মাওলানা বাছির উদ্দিন মাহমুদ, মোঃ ফজলুল হক মৃধা, নুরুজ্জামান সরকার, হাফেজ মাহবুবুর রহমান প্রমূখ।

মাওলানা ইউনুছ আহামদ আরো বলেন, ১৯৫২ সাল থেকে ২০২২ পর্যন্ত ভাষা আন্দোলন ৭০ বছর পার করছি। এই ৭০ বছরেও মাতৃভাষাকে রাষ্ট্র ও জনজীবনের সর্বত্র প্রচলন ঘটানো যায়নি, এটা খুবই দুঃখজনক। তিনি রাষ্ট্র ও সমাজের সর্বত্র বাংলা ভাষার প্রচলন ঘটানোর দাবি জানান।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মুসলমানদের হাতেই বাংলা ভাষার বিকাশ ও সমৃদ্ধি ঘটে। তিনি বলেন, সাহিত্য ও সংস্কৃতির ময়দানে নেতৃত্ব গ্রহণ না করলে জাতির নেতৃত্ব দেয়া সম্ভব নয়।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, যে জাতি মুখের ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে, তারা তাদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে কুণ্ঠাবোধ করবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ