বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনার তাণ্ডব অব্যাহত রয়েছে। কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি মানাসহ বহু মানুষকে টিকার আওতায় আনার পরও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৫ হাজার ২৭৮ জনের।

এর আগে রোববার (২০ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৫ লাখ ৭৮ হাজার ৮৮০ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৮৮০ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২৮৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জনে। আর সুস্থ হয়েছেন ৩৫ কোটি ৫ লাখ ১৫ হাজার ৯০৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৮৭ হাজার ৬১৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫৯ হাজার ৪১২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৯৬০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ১৪১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮২ লাখ ৮ হাজার ২১২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৩৬২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ