রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘৭০ বছর আগে ভাষা আন্দোলনের চেতনা ছিল স্বাধিকারের চেতনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য ছাত্রদের আত্মত্যাগের মতো নজিরবিহীন ঘটনা কোথাও ঘটেনি। ৭০ বছর আগে এ ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, তা এখন নেই। ৭০ বছর আগে এ ভাষা আন্দোলনের চেতনা ছিল আমাদের স্বাধিকারের চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চেতনা, চেতনা ছিল মুক্ত সমাজ ব্যবস্থা‌র। সে চেতনাকে ধারণ করে ১৯৭১ সালে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি।’

আজ সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় বিএনপির মহাসচিব বলেন, ‘আজ থেকে ৭০ বছর আগে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য শহীদ জব্বার, বরকতসহ আরও অনেকে রাজপথে আত্মত্যাগ করেছিলেন। সে সময় পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিল। কিন্তু, বাংলা ভাষা এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য ছাত্রদের আত্মত্যাগের মতো নজিরবিহীন ঘটনা কোথাও ঘটেনি। ৭০ বছর আগে এ ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, তা এখন নেই। ৭০ বছর আগে এ ভাষা আন্দোলনের চেতনা ছিল আমাদের স্বাধিকারের চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চেতনা, চেতনা ছিল মুক্ত সমাজ ব্যবস্থা‌র। সে চেতনাকে ধারণ করে ১৯৭১ সালে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে সেদিন এ জাতি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। আমরা দেখেছি শহীদ জিয়াউর রহমান যে একুশে পদক চালু করেছিলেন, সেটি এখনও চলছে।’

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্য আমাদের, আজ এমন একটি সরকার জনগণের ঘাড়ে চেপে বসে আছে... তারা একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করে দিয়েছে। তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে এবং এ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আজ অসুস্থ অবস্থায় গৃহবন্দি হয়ে আছেন। অগণিত মানুষ আজ মামলায় পড়ে আছে। এ রকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ