রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসরাইলের সুপ্রিম কোর্টে প্রথমবারের মত মুসলিম বিচারপতি নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ কাবুব। সোমবার ইসরায়েলের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি।

ইসরাইলের যে নাগরিক আছেন তাদের মধ্যে ২০ ভাগ হলেন আরবীয়। ফলে ২০০৩ সাল থেকেই সুপ্রিম কোর্টে একজন আরবীয় বিচারক স্থায়ীভাবে নিয়োগ পেয়ে থাকেন।

কিন্তু ২০০৩ সাল থেকে যতজন আরবীয় বিচারক ইসরাইলের সুপ্রিম কোর্টে নিয়োগ পেয়েছেন তাদের সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। এবারই প্রথমবারের মতো কোনো মুসলিম বিচারক সুপ্রিম কোর্টে বসতে যাচ্ছেন।

ইসরাইলের ২০ শতাংশ আরবীয় হলেও আরবীয় খ্রিস্টান ও মুসলিমরা বৈষম্যের স্বীকার হন।

এদিকে খালেদ কাবুব এর আগে তেল আবিবের কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেছেন।

কয়েকদিন আগে খালেদ কাবুবসহ মোট চারজনকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

খালেদ কাবুব তেল আবিব বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। ওই একই বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর ডিগ্রি নেন। বিচারক হওয়ার আগে বেসরকারীভাবে আইনচর্চা করতেন তিনি।

সূত্র: ডেইলি সাবাহ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ