বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ঢাকার কলাবাগানে রেস্তোরাঁয় বিস্ফোরণ, দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কলাবাগানে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সরোয়ার হোসেন (১৬), মো. তামিম (১৭), মো. ফারহান (১৫) ও মোহাম্মদ ফয়সাল (১৫)।

আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কলাবাগানে ‘হোটেল ক্যাফে আল-বোরাক’ নামে রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কলাবাগান একটি হোটেল থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়ে বার্নে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের কত শতাংশ পুড়েছে এখনো জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ