বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ঢাকার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে: জয়শঙ্কর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ২০২১ সালকে দুর্দান্ত উল্লেখ করে বাংলাদেশ ও ভারত চলতি বছর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্যারিসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে আলোচনা করেন।

বিশেষ করে তারা জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) পরবর্তী বৈঠকের প্রস্তুতি নিয়ে কথা বলেন।

বৈঠকের পর জয়শঙ্কর এক টুইটে বলেন, ‘দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ২০২১ সালটি ছিল দুর্দান্ত। ২০২২ সালে এটিকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠককে ‘চমৎকার’ হিসেবে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বৈঠকটি করতে পেরে আনন্দ প্রকাশ করেন।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে ড. মোমেন এখন প্যারিসে রয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর প্রতিনিধি ছাড়াও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রায় ৩০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে। সূত্র : ইউএনবি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ