বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সাত দিনে মেলায় নতুন বই এসেছে ৬৯২টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে এবারের একুশে বইমেলা। এখন পর্যন্ত মেলায় নতুন বই এসেছে প্রায় ৭০০টি। সোমবার বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

মেলার সপ্তম দিনে নতুন বই এসেছে ২২৪টি। শুরু থেকে এ সময়ে মোট এসেছে এসেছে নতুন ৬৯২টি বই। প্রথম দিন কোনো নতুন বই না এলেও দ্বিতীয় দিনে ১৮টি, তৃতীয় দিনে ৪১টি, চতুর্থ দিনে ১৭৭টি, পঞ্চম দিনে ১৪৩টি, ষষ্ঠ দিনে ৮৯টি নতুন বই আসে।

মেলার সপ্তম দিনে ২২৪টি বইয়ের মধ্যে গল্প ২১, উপন্যাস ৪২, উপন্যাস ৭, কবিতা ৮১, গবেষণা ৪, ছড়া ২, শিশু সাহিত্য ৩, ইতিহাস ৬, জীবনী ৫, রচনাবলী ১, মুক্তিযুদ্ধ ৯, নাটক ১, বিজ্ঞান ৮, ভ্রমণ ৪, বঙ্গবন্ধু বিষয়ক ৬ এবং অন্যান্য ২৪টি নতুন বই এসেছে।

বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যায় প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে আগামী প্রকাশনী, শ্রাবণ প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, আদর্শ, কথাপ্রকাশ, মিজান পাবলিশার্স, শোভা প্রকাশ ও পাঞ্জেরি পাবলিকেশন্স এগিয়ে আছে।

সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় অমর একুশে বক্তৃতা ২০২২। এতে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। ফিরে দেখা : আমাদের ভাষা আন্দোলন শীর্ষক অমর একুশে বক্তৃতা ২০২২ প্রদান করেন কবি আসাদ চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ