রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আফ্রিকা সফরের মাঝ পথ থেকে ফিরে আসছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান রোববার চারদিনের জন্য আফ্রিকা সফরে যান। এই সফরে কঙ্গো, সেনেগাল ও গিনি-বিসাউয়ের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাত করার কথা ছিল তার।

তবে আফ্রিকা সফরের মাঝপথেই ফিরে আসছেন এরদোগান। ইউক্রেন ইস্যু নিয়ে ন্যাটোর ডাকা জরুরী বৈঠকে যোগ দেবেন তিনি। বুধবার এরদোগানের গিনি-বিসাউ যাওয়ার কথা ছিল।

কিন্তু মঙ্গলবার প্রেসিডেন্টর দপ্তর থেকে দেওয়া বিৃবতিতে জানানো হয়, গিনি-বিসাউয়ে যাওয়ার বদলে মঙ্গলবারই তুরস্কে ফিরে আসবেন এরদোগান।

রাশিয়া সোমবার ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চল লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

এরপর এ বিষয় নিয়ে জরুরী বৈঠকে বসার ঘোষণা দেয় ন্যাটো। বুধবার অনলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে রাশিয়া লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে বিভিন্ন দেশ। যুক্তরাজ্য ইতোমধ্যে রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন ব্যাক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। জার্মানি নর্ড স্ট্রিম বন্ধের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ