শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবে তিন জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের চরমোনাই মাহফিলগামী একটি ট্রলারডুবির ঘটনায় তিন জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ বুধবার আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ট্রলারডুবে মৃত্যুবরণকারী সিরাজগঞ্জের আব্দুল কুদ্দুসসহ আরো ২জন, নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের ভাষা হারিয়ে ফেলেছি। পরিবারবর্গকে যেন এ শোক সহ্য করতে পারে সে দোয়া করি।

চরমোনাইর বার্ষিক মাহফিলে যোগ দিতে মঙ্গলবার সিরাজগঞ্জের কাবান্দিপুর এলাকা থেকে ৪২ জন মুসল্লি নিয়ে ট্রলারটি ছেড়ে আসে। রাত ১২টার দিকে নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এরপর যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, চরমোনাই মাহফিলে আসার পথে ট্রলারডুবে ৩জনের মৃত্যুতে আমরা আন্তরিকভাবে দুঃখিত। নিঃসন্দেহে তারা জান্নাতী।

কেননা হাদীস শরীফে এসেছে পানিতে ডুবে মৃত্যুবরণকারীরা শহীদ। তাছাড়া তারা দীনের কাজের জন্য বের হয়েছিলেন। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমদের আত্মার মাগফিলাত কামন করেন। সেইসাথে পরিবারবর্গকে ধৈর্যধারণের জন্য আল্লাহ পাক তৌফিক দিন, আমীন।

মাওলানা ইউনুছ আহমাদ মাহফিলে আগতদেরদের উদ্দেশ্যে বলেন, সকলকে সতর্ক থাকতে হবে এবং কোন পরিবহনে কিংবা ট্রলারে অতিরিক্ত যাত্রীবহন থেকে বিরত থাকতে হবে।।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ