মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ফিলিপাইনের গোলাপী মসজিদ বন্ধুত্ব ও ঐক্যের প্রতীক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় এক বিলিয়ন মুসলিম জনসংখ্যা সহ প্রাচীন এশিয়া মহাদেশে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর মসজিদ রয়েছে।

এই সুন্দর মসজিদগুলির মধ্যে ‘গোলাপী মসজিদ’ নামক একটি মসজিদ ফিলিপাইনে অবস্থিত। এই ধর্মীয় স্মৃতিস্তম্ভ, যা ফিলিপাইনের অন্যতম পর্যটন আকর্ষণ।

এই মসজিদটি ২০১৪ সালের রমজান মাসে ম্যাগুইন দানাও শহরে নির্মিত হয়েছে। মসজিদটির সরকারী নাম ‘ডিমাকম’ রাখা হয়েছে।

এই মসজিদের গোলাপি রঙ বেছে নেওয়ার কারণ হল এই শহরে বসবাসকারী মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে শান্তি, বন্ধুত্ব ও ঐক্যের ওপর জোর দেওয়া। দোতালা বিশিষ্ট এই মসজিদে ছোট এবং বড় গোলাপী গম্বুজ, সোনালী মেহরাব এবং কফি কালারের কাঠের দরজা রয়েছে।

ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও দ্বীপপুঞ্জের মাগুইনদানাও প্রদেশের দাতু সাউদি আমপাতুয়ানের এই মসজিদটি ‘পিঙ্ক মস্ক’ বা গোলাপী মসজিদ নামেও পরিচিত। মূলত মসজিদটির বহিরাঙ্গে গোলাপী রঙের পেইন্টিং এর কারণে একে গোলাপী মসজিদ নামে ডাকা হয়।

শান্তি, ভালোবাসা, একতা ও ভ্রাতৃত্ববোধের প্রতীকস্বরূপ মসজিদটিকে গোলাপী রংয়ে রঞ্জিত করা হয়েছে। ২০১৪ সালে মসজিদটির নির্মাণকাজ সমাপ্ত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ