বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বুস্টার ডোজ নেবেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ নেবেন। আজ বুধবার বেলা আড়াইটায় মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে তিনি এ টিকা নেবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সাবেক এই প্রধানমন্ত্রী ২০২১ সালের ১৮ আগস্ট করোনা ভাইরাসের মডার্নার তৈরি দ্বিতীয় ডোজ টিকা নেন। তারও এক মাস আগে ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

২০২১ সালের ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ হওয়ার চার দিন পর এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করা হয়। পরে ২৭ এপ্রিল রাতে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ জুন তিনি বাসায় ফেরেন। জ্বর আসার পর ১২ অক্টোবর আবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার হাতে (লাম্ব) ছোট টিউমার ধরা পড়ে। সেটি অপারেশন করা হয়। এরপর ৭ নভেম্বর তিনি বাসায় ফেরেন।

৬ দিনের মাথায় গত বছরের ১৩ নভেম্বর রাতে আবারও তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল তার। দীর্ঘ ৮০দিন এভারকেয়ার হাসপাতালে থাকার পর ৮১তম দিনে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি রাত আটটার দিকে তাকে বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসায় অবস্থান করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ