বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে চক্রান্ত সহ্য করা হবে না: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাইকোর্টে বারবার শুনানির চেষ্টা করে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

আজ বুধবার এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম বর্তমান বাংলাদেশের একটি মীমাংসিত বিষয়।

এ নিয়ে নতুন করে চক্রান্ত করে কোন লাভ হবে না। যারা এ অপচেষ্টায় লিপ্ত আছেন তাদেরকে সংবিধান ভালোভাবে পড়া উচিৎ। কারণ রাষ্ট্রধর্ম ইসলাম সহ আরো গুরুত্বপূর্ণ কয়েকটি অনুচ্ছেদকে সংবিধানের মৌলিক কাঠামোর অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ চাইলেও তা পরিবর্তন করতে পারবে না, করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

যারা এ বিষয়ে বার বার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছেন তারা মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছেন। তাদের এসব চক্রান্ত আর সহ্য করা হবে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম আছে ও থাকবে। ইসলামী রাজনীতিও আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ