রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আজারবাইজানে দুর্বৃত্তদের হাতে বাংলাদেশি শিক্ষার্থী রিয়া খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজারবাইজানের বাকু বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন রাজশাহীর রিয়া ফেরদৌসী (৩৩)।

গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী রিয়া ফেরদৌসী রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের মেয়ে।

পরিবারের দাবি, সেখানকার পুলিশ হত্যার বিষয়টি গোপন করার চেষ্টা করছে। তবে কী কারণে বা কারা হত্যা করেছে, সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তার পরিবারের লোকজন। এদিকে আজারবাইজানে বাংলাদেশি কনস্যুলেট নেই।

এ কারণে ইরানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট থেকে কূটনৈতিক তৎপরতা করা হচ্ছে বলে জানা গেছে। নিহত রিয়ার ভাই ফরমান আলী বলেন, ‘রিয়া ঢাকার একটি কলেজ থেকে কয়েক বছর আগে অনার্স শেষ করেছে।

এরপর ল’ পড়তে গত বছর আজারবাইজানের বাকু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। লেখাপড়ার পাশাপাশি সেখানকার একটি রেস্টুরেন্টে খণ্ডকালীন চাকরি নেয়। সেখানকার লোকের মাধ্যমে শুনেছি, ওই রেস্টুরেন্টে যাতায়াতের সময় স্থানীয় কিছু বখাটে যুবক তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত।

তাদের কথায় রাজি না হওয়ায় বুধবার সকালে রিয়াকে তুলে নিয়ে যায়। পরে তার হাত-পা ভাঙা মরদেহ উদ্ধার করা হয়। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এ মুহূর্তে আমরা বলতে পারব না। রিয়া ভাই-বোনের মধ্যে সবার ছোট।’ বাবা আবু বক্কর বলেন, ‘অনেক কষ্টে আমাদের সংসার চলে। ছোট থেকেই মেয়েটার একটা স্বপ্ন ছিল, সে ব্যারিস্টার হবে। আর আমাদের সব কষ্টদূর করবে। এখন তো সব শেষ।’

তিনি বলেন, ‘আমি গরিব মানুষ। খুনিকে শনাক্ত করা বা বিচার পাওয়ার কোনো আশা নেই। তাই সরকারের কাছে আকুল আবেদন, অন্তত মেয়ের লাশটা যেন দেশে এনে আমাদের কাছে পৌঁছে দেয়।’

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘পুঠিয়ার একটি মেয়ে বিদেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে–এমন কথা শুনেছি। তবে এখন পর্যন্ত প্রশাসনিকভাবে লিখিত কোনো তথ্য বা ভুক্তভোগী পরিবারের কেউ আমাদের কিছুই জানাননি। অভিযোগ পেলে বিষয়টি প্রশাসনের ওপর মহলে জানানো হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ