রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া। দেশটির প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইউক্রেনের সামরিক অবকাঠামো ও সীমান্তরক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনীয়দের তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং দেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

এক ফেসবুক বার্তায় তিনি মার্শাল ল (সামরিক আইন) জারির কথাও জানান।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবা এক টুইটে জানিয়েছেন, রাশিয়া পুরোদমে ইউক্রেনে অভিযান চালাচ্ছে। তারা (রাশিয়া) শহরগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে।

ইউক্রেনের দক্ষিণ বন্দর নগরী ওদেসা ও মারিউপুল এলাকায় হামলা চালানো হয়েছে।

এদিকে কিয়েভের বরিসপিল এয়ারপোর্টে থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া দেশটিতে আরও দুটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময়ে রাশিয়ার ভূখণ্ডেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ