শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক

করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে এক হাজার ৫১৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন। আর মোট মৃত্যু হলো ২৯ হাজার পাঁচ জনের।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ৪৫৯ জন। এ নিয়ে দেশে মোট ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৫টি ল্যাবে ২৭ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৭ হাজার ৩৫০টি। মৃতদের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী।

এর মধ্যে ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের একজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছেন পাঁচজন ও ৮১ থেকে ৯০ বছরের দুইজন।

শেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে দুইজন মারা গেছেন। এর মধ্যে সাতজন সরকারি হাসপাতালে এবং তিনজন বেসরকারি হাসপাতালে।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ