শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

খাগড়াছড়িতে থানা ভবনসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান>
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়িতে নবনির্মিত দুইটি থানা ভবন, পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ।

আজ (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে অভিবাদনের সালাম গ্রহণ শেষে একযোগে এসব ফলক উন্মোচন করেন তিনি।

পরে পুলিশ লাইন্সে জেলা পুলিশের নানা পদস্থ কর্মকর্তা ও সদস্যের সাথে মতবিনিময় সভায় যোগ দেন ড. বেনজীর আহমেদ।

এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আওরঙ্গজেব মাহবুব , অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মো: সাইফুল ইসলাম বিপিএম (বার) ও খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুপার আব্দুল আজিজ জানান,উদ্বোধন করা স্থাপনাগুলোর মধ্যরয়েছে, খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত নারী ব্যারাক ভবন, নবনির্মিত মানিকছড়ি থানা ভবন,লক্ষীছড়ি থানা ভবন,ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি ভবন ও ৬’তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।

সন্ধ্যায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজে অংশগ্রহন করবেন। আগামীকাল সকালে চট্টগ্রাম হয়ে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ